জাতির পিতার প্রতিকৃতিতে মেয়র তাপসের শ্রদ্ধা

আপডেট : ১৭ মে ২০২০, ০৩:৪৩ পিএম

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রবিবার সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার ডিএসসিসি মেয়র হিসেবে দায়িত্ব নেন শেখ ফজলে নূর তাপস। আইনি বাধ্যবাধকতার কারণে নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর মেয়রের চেয়ারে বসেন তাপস।

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন তাপস। এরপর গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শপথ নেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত