আফগান প্রেসিডেন্টের ক্ষমতা ভাগ

আপডেট : ১৮ মে ২০২০, ০৭:০৮ এএম

আফগানিস্তানে দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং তার প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহ। গতকাল রবিবার কাবুলে এই চুক্তি সই হয়। চুক্তির ফলে আফগানিস্তানে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ অবসানের চেষ্টার পথে বাধা দূর হবে বলে আশা করা হচ্ছে।

আশরাফ ঘানির মুখপাত্র সেদিক সেদ্দিকির এক টুইটের বরাতে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এএফপি, বিবিসিসহ বেশ কয়েকটি সংবাদ সংস্থা ও সংবাদমাধ্যমেও এই সূত্রের বরাতে সংবাদটি প্রকাশ করেছে। তাতে প্রেসিডেন্ট ঘানি এবং ড. আবদুল্লাহ আবদুল্লাহর মধ্যেকার এই রাজনৈতিক চুক্তি আফগানিস্তানে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ অবসানের চেষ্টার পথে বাধা দূর হবে বলে আশা করা হচ্ছে। চুক্তির বিষয়ে বিস্তারিত শিগগিরিই জানানো হবে বলে জানিয়েছেন সেদ্দিকি।

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে তিক্ত বিতর্ক এবং দীর্ঘ বিলম্বের ৫ মাস পর গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। গত বছর ডিসেম্বরে নির্বাচন কমিশন ভোটের ‘প্রাথমিক ফলে’ ঘানির জয় ঘোষণা করলেও আবদুল্লাহ কারচুপির অভিযোগ তুলে এ ফল প্রত্যাখ্যান করেন এবং ভোট পুনর্গণনার আহ্বান জানিয়েছিলেন। আবদুল্লাহর সমর্থকরা প্যারালাল সরকার গড়ারও হুমকি দিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত