সুযোগ পেলে যে বিদেশিকে দলে নিতেন মুশফিক

আপডেট : ১৮ মে ২০২০, ০৩:৪০ পিএম

সুযোগ পেলে কোন বিদেশি খেলোয়াড়কে বাংলাদেশ দলে খেলাতেন মুশফিকুর রহিম? এমন এক প্রশ্নেরই সরাসরি উত্তর দিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মুশফিক বেছে নিলেন সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তের লেগ লেগ স্পিনার রশিদ খানকে।

রবিবার ইউটিউব লাইভ শো ‘নটআউট নোমান’ এ যুক্ত ছিলেন মুশফিক। সেখানেই এমন একটি প্রশ্ন রাখা হয় দেশের সাবেক অধিনায়ককে।

প্রশ্নটি ছিল- ‘এমন যদি সুযোগ থাকে, পৃথিবীর অন্য কোনো দেশের খেলোয়াড়কে সুযোগ পেলে বাংলাদেশ দলে খেলাতে পারবেন, কাকে খেলাবেন? মুশফিক খানিক ভেবে বলে দেন আফগান লেগির নাম।

মুশফিকের কাছে আরেকটি প্রশ্ন ছিল এ রকম- দেশের যে কোনো সময়ের পুরোনো একজন ক্রিকেটারকে বাংলাদেশ দলে খেলানোর সুযোগ পেলে কাকে বেছে নেবেন? এর উত্তর মুশফিক বলেন তার পছন্দ দেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত