ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উপ-পুলিশ কমিশনার হলেন ওয়ালিদ

আপডেট : ১৮ মে ২০২০, ১০:০১ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে মো. ওয়ালিদ হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি ইতিপূর্বে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে কর্মরত ছিলেন।

সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে মো. ওয়ালিদ হোসেনকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের দায়িত্ব দেয়া হয়।

একই আদেশে ডিএমপিতে যোগদানকৃত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত