শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসকসহ ৭ কর্মকর্তা-কর্মচারী করোনামুক্ত

আপডেট : ১৯ মে ২০২০, ০৫:৪০ এএম

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীসহ আরও ৭ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে উপহার সামগ্রী ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন সেলিনা বেগম, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদ আল মামুন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত