ওয়ার্ন স্বার্থপর ক্রিকেটার বলায় যা বললেন ওয়াহ

আপডেট : ২০ মে ২০২০, ১২:৪৮ এএম

স্টিভ ওয়াহকে নিজের দেখা সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার বলে মন্তব্য করেছিলেন শেন ওয়ার্ন। এক সময়ের সতীর্থের এমন অভিযোগের জবাব দিয়েছেন ওয়াহ। তা এমন গুরুতর অভিযোগের জবাবে কী বললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক?

খেলোয়াড়ি জীবন থেকেই ওয়াহ ও ওয়ার্নের সম্পর্ক মোটেও ভালো নয়। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছিল ওয়ার্নকে। সেবার প্রথমবার দল থেকে বাদ পড়েন ওয়ার্ন।

সেই সময় ওয়াহ ছিলেন অধিনায়ক। ওয়ার্নকে বাদ দেওয়া প্রসঙ্গে ওয়াহ বলেছিলেন, ‘দলের স্বার্থে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল।’

দুজনই ক্রিকেট ছেড়েছেন অনেকদিন। কিন্তু সম্পর্ক আর জোড়া লাগেনি। সুযোগ পেলেই ওয়ার্ন আক্রমণ করেন ওয়াহকে। এবার যেমন রীতিমতো পরিসংখ্যান দেখিয়ে বলেছেন, ওয়াহ ১০৪টি রান আউটের সঙ্গে জড়িত। তার মধ্যে ৭৩ বারই আউট হয়েছে ওয়াহর ব্যাটিং পার্টনার।

কিংবদন্তি লেগ স্পিনারের এমন অভিযোগের জবাবে সাবেক অজি অধিনায়ক বলেছেন, ‘দুজন মানুষের মধ্যেই ঝামেলা হয়। এখানে তো দুজন নেই। একজন একতরফা বলে চলেছে। আমার কোনো প্রতিক্রিয়া নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত