‘প্রান্তজন ফাউন্ডেশন’ এর আয়োজনে রাজধানীর মোহাম্মদপুরে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ।
ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ইফতার বিতরণ করছে ‘প্রান্তজন ফাউন্ডেশন’ নামের একটি সেবামূলক সংগঠন। সমাজের ছিন্নমূল মানুষের জন্য ইফতারের খাবার তুলে দেওয়াই তাদের লক্ষ্য। সেই ধারাবাহিকতায় বুধবার তারা মোহাম্মদপুর এলাকায় ইফতার বিতরণ করে।
করোনা সংকটের শুরুর দিকে সংগঠনটি ত্রাণ বিতরণ করলেও রমজানের মাঝামাঝি সময় থেকে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করে। প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করে থাকে সংগঠনটি।
এ ছাড়াও সংগঠনটি সমাজের অসহায় মানুষের জন্য ঢাকা ও ঢাকার বাইরে ত্রাণ-সাহায্য করে যাচ্ছে।
