ত্রাণ বিতরণের জন্য ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে নরসিংদীর রায়পুরায় দুর্ঘটনার কবলে পড়েন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে এতে মন্ত্রীকে বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
মন্ত্রীকে বহনকারী গাড়িটির চালক মো. নেসার দেশ রূপান্তরকে জানান, ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে সিলেট যাচ্ছিলেন মন্ত্রী। প্রটোকলের গাড়িটি সামনেই ছিল। রায়পুরের নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িকে ধাক্কা দেয়। পরে মন্ত্রী অক্ষত অবস্থায় গাড়ি পরিবর্তন করে প্রটোকল নিয়ে সিলেট রওনা হন। এতে কেউ হতাহত না হলেও দুর্ঘটনাকবলিত দুটি গাড়িরই সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগা প্রাইভেটকারটির চালক মো. আমজাদ জানান, পুলিশ প্রটোকলের গাড়ি দেখে হতচকিত হয়ে পড়েন তিনি। এ সময় হঠাৎ করে ব্রেক চাপায় বৃষ্টিভেজা পিচে প্রাইভেটকারটি সিøপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়।
