কী অসাধ্যই না সাধন করেছেন অভিনেতা পিটার গর্ডন! পুরোটাই ভালোবাসার জোরে।
প্রতিদিন স্ত্রীর বালিশ তলার রেখে দিতেন একটি করে নতুন কবিতা। তাও পাক্কা ২৫ বছর। সেই কবিতা থেকে কিছু প্রকাশ হয়েছে অনলাইনে।
সাধারণত ফুল বা কোন উপহার দিয়ে প্রিয় নারীকে খুশি রাখতে চান পুরুষেরা। আর অ্যালিশনের জন্য সাড়ে ৮ হাজার কবিতা লিখেছেন পিটার। সেখানে উঠে এসেছে পরস্পরের প্রতি ভালোবাসা, ভক্তি ও আবেগ। এ যেন অন্যরকম পারিবারিক ডায়েরি।
বিবিসি জানায়, ১৯৮০ এর দশকে কবিতা লেখা শুরু করেন পিটার। তবে তা প্রতিদিনে রুটিনে পরিণত হয় ১৯৯০ সালে। ২০১৬ সালে ফুসফুসে ক্যানসারে স্ত্রী মারা যাওয়া পর্যন্ত তা চালু ছিল। তবে স্ত্রীকে স্মরণ করে পরেও কবিতা লেখেন তিনি।
পিটার জানান, ছোট ছোট চিঠির মাধ্যমে শুরু হয়েছিল মনের ভাব প্রকাশ। এরপর ছোট ছোট কবিতা লিখতে থাকেন। তিনি অ্যালিশনের বালিশের নিচে রেখে দিতেন। অ্যালিশন এসেই বালিশের নিচে হাত দিতো, তারপর পিটারের হাতে কাগজের টুকরোটি তুলে দিতেন। পিটার পড়ে শোনাতেন। এরপর নীরবে পড়ে অ্যালিশন আবার ভাঁজ করে কাগজটি রেখে দিতেন বালিশের নিচে।
তাদের কন্যা ক্যাসি সেখান থেকে ৩৪০টির মতো কবিতা অনলাইনে আর্কাইভ করেছেন। সঙ্গে আছেন লেখিকা আনা। কিছু কবিতা পাঠ করেছেন জুলি হেসমন্ডলাগ ও পার্ল ম্যাকির মতো অভিনেতা। তাদের পাঠের ভিডিও রাখা হয়েছে লেখার পাশাপাশি।
পিটারের বর্তমান বয়স ৮৭ বছর। তাকে টিভি ও সিনেমায় দেখা গেছে এক সময়। ন্যাশনাল থিয়েটার ও রয়্যাল শেক্সপীয়ন কোম্পানির হয়ে মঞ্চেও অভিনয় করেছেন। ১৯৭০ এর দশকে ‘দ্য লার্ভাস’সহ বেশ কয়েকটি সিটকমে অভিনয় করেন অ্যালিশন। পরে পরিচালক ও নাট্য শিক্ষক হিসেবে সফল হন।
