লক্ষ্মীপুরের রামগঞ্জ সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. শামসুল আলমসহ পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুণময় পোদ্দার। গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরে নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে রামগঞ্জে পাঁচ, লক্ষ্মীপুর সদরে নয়, রায়পুর এক ও কমলনগর উপজেলায় একজন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সিভিল সার্জন আবদুল গফফার বলেন, জেলায় মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১২৬ জনে। এর মধ্যে সদরে ৪৪, রামগঞ্জে ২৭, কমলনগরে ৯, রামগতিতে ১২, রায়পুরে ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় রামগঞ্জে দুজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় মোট ৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২ জন।
