ত্রাণ না পেয়ে কষ্টে আছেন বীরাঙ্গনা রত্না চক্রবর্তী

আপডেট : ২৩ মে ২০২০, ০১:৪৪ এএম

চট্টগ্রামের লোহাগাড়ার বীরাঙ্গনা রত্না চক্রবর্তী। মাত্র ৫ হাজার টাকা বেতনে শহরের এক বিপণি বিতানে ঝাড়ুদার হিসেবে চাকরি করেন। থাকেন চট্টগ্রাম শহরের দেওয়ানবাজারের ভরা পুকুর পাড় এলাকায়। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে সেই বিপণি বিতান বন্ধ, বেতনও ঠিকমতো পাননি।

জীবিকা বন্ধ থাকার পাশাপাশি শারীরিক অসুস্থতা নিয়ে রত্না চক্রবর্তী পরিবারের সদস্যদেরকে নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছেন। 

রত্না চক্রবর্তী জানান, এ বয়সেও ঝাড়ুদার হিসেবে কাজ করি, তাতে কোন দুঃখ নেই। কিন্তু বর্তমানে যেখানে কাজ করি তা বন্ধ থাকার কারণে ঠিকমতো বেতনও পাচ্ছি না। অনেক মানুষ বিভিন্ন খাদ্য সামগ্রী সহায়তা ও সরকারী ভাতা ইতোমধ্যে পেয়েছে। কোন ধরনের ত্রাণ সহায়তা আমি পাইনি। পরিবারের ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। এক বছর পূর্বে বীরাঙ্গনা হিসেবে সরকারী গেজেট প্রকাশিত হলেও এখনও বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারী ভাতা পাইনি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ জানান, সম্প্রতি বীরাঙ্গনা রত্না চক্রবর্তীর ফাইলটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শীঘ্রই তার ভাতা প্রাপ্তির বিষয়টি সুরাহা হয়ে যাবে। যেহেতু তিনি চট্টগ্রাম শহরে থাকেন সে কারনে তিনি ওখান থেকে ত্রাণ সহায়তা পাওয়ার কথা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত