মামলা প্রত্যাহার দাবি

হরিণাকুন্ডুর সব ইউপির নাগরিক সেবা বন্ধ ঘোষণা

আপডেট : ২৩ মে ২০২০, ০৮:৫১ এএম

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সব ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা বন্ধ ঘোষণা করেছেন ইউপি চেয়ারম্যানরা। গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চেয়ারম্যানরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হরিণাকুন্ডুর ফলসী ইউপির চেয়ারম্যান ও ঠিকাদার ফজলুর রহমান উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণ করছেন। গত ১৮ মে ওই কাজের বিল নিয়ে তিনি উপজেলা প্রকৌশলীর কাছে যান। এ সময় প্রকৌশলী ৫ শতাংশ ঘুষ দাবি করলে তাদের মধ্যে তর্ক হয়। সেখান থেকে চেয়ারম্যান ফিরে এলেও উপজেলা প্রকৌশলী রওশন হাবিব ঘুষের বিষয়টি গোপন করতে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে চেয়ারম্যান কারাগারে আছেন। তার বিরুদ্ধে করা মামলা ও উপজেলা প্রকৌশলীকে প্রত্যাহার না করা পর্যন্ত উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা দেওয়া বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, রঘুনাথপুর ইউপির চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত