কৃত্রিম দর্শকে পূর্ণ মাঠে হলো বুন্দেসলিগার ম্যাচ!

আপডেট : ২৪ মে ২০২০, ০৭:২৪ পিএম

দর্শকশূন্য মাঠে গত সপ্তাহ থেকে হয়ে আসছে বুন্দেসলিগার ম্যাচ। তবে শনিবার লেভারকুসেনের বিপক্ষে ১৩ হাজার ‘দর্শকে পূর্ণ’ স্টেডিয়ামে খেলেছে বরুশিয়া মনচেনগ্লাডবাখ!

হ্যাঁ, এমনটাই ঘটেছে। তবে সব দর্শকই ছিল কৃত্রিম দর্শক। গ্যালারির আসনগুলোতে কার্ড বোর্ডের তৈরি করা ভক্ত-সমর্থদের বসিয়ে দেওয়া হয়েছিল।

টেলিভিশনে দেখে মনে হয়েছে, যেন দর্শকপূর্ণ গ্যালারিতেই খেলা চলছে। গ্যালারিতে ছিল নানা প্ল্যাকার্ড-ব্যানার। একটিতে যেমন লেখা ছিল- সমর্থক ছাড়া ফুটবল কিছুই না।

নিজেদের মাঠের এই ম্যাচের জন্য এমন উদ্যোগ আগেই গ্রহণ করেছিল মনচেনগ্লাডবাখ। ভক্তরাও অবদান রেখেছেন। নিজেদের ছবি আসনে বসাতে প্রত্যেকে দিয়েছেন ১৭ পাউন্ড করে। ছিল প্রতিপক্ষ লেভারকুসেনের ভক্ত-সমর্থকদের ছবিও।

বরুশিয়া পর্কে অনুষ্ঠিত ম্যাচটি অবশ্য জেতা হয়নি স্বাগতিক দলের। ১-৩ গোলে হেরেছে মনচেনগ্লাডবাখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত