ডেনমার্ক থেকে সবাইকে ঈদ শুভেচ্ছা জামালের

আপডেট : ২৫ মে ২০২০, ০৪:২৫ এএম

সকল ভক্ত, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

ডেনমার্ক প্রবাসী এই মিডফিল্ডার এখন পরিবারের সঙ্গে ডেনমার্কেই অবস্থান করছেন। সেখান থেকেই রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পোস্ট করেন।

সাইফ স্পোর্টিংয়ের এই মিডফিল্ডার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার সকল ভক্ত, বন্ধু, শুভানুধ্যায়ী, সমালোচক এবং সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবার একটি সুন্দর দিন কাটুক।’

এরপর একটি ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘নিরাপদে থাকুন, ঘরে থাকুন।’

সোমবার বাংলাদেশে উদ্‌যাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত