‘মাদক সেবন নিয়ে’ মারামারিতে আহত যুবকের মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২০, ০৩:২১ পিএম

মাদারীপুরে জুয়া খেলা ও মাদক সেবন নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল ঘরামী (২৬) নামে ওই যুবকের মৃত্যু হয়।

এই ঘটনায় বুধবার রাতে পুলিশ কামাল নামে একজনকে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের ঘরামীর বাড়ীতে। নিহত রাসেল একই এলাকার দেলোয়ার ঘরামীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলাবার রাতে বাড়ীর পাশে বসে রাসেলসহ কয়েকজন জুয়া খেলছিলেন এবং এর আগে একদিন নিজ বাবাকে মারতে গেলে সে সময় বাড়ীর অন্য মানুষ ও নিজ চাচাতো ভাইয়েরা এসে ফিরিয়ে নিয়ে যায়। তবে ঈদের পরদিন জুয়া খেলা অবস্থায় মাদক সেবন করেছিলেন সেটা জাহিদ নামে চাচাতো ভাই বাধা দিলে তাকে মারধর করতে চায় এবং একপর্যায় জাহিদ ক্ষিপ্ত হয়ে রাসেলকে মারধর করে এতে রাসেল আহত হলে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয় এবং অবস্থা আরো গুরুতর হওয়ায় বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মধ্যরাতে রাসেলের মুত্যু হয়।

এই ঘটনায় রাসেলের বাবা ওইদিনই একটি অভিযোগ দায়ের করেন। এরপর রাতেই চাপাতলী এলাকা থেকে মন্নাত ঘরামীর ছেলে কামাল ঘরামীকে পুলিশ আটক করে।

নিহত রাসেলের বাবা দেলোয়ার ঘরামী বলেন, আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। আইনে তাদের বিচার হবে, আমার ছেলেকে যারা আঘাত করে মেরে ফেলেছে।

নিহত রাসেলের চাচাতো ভাই মকবুল হোসেন জানান, মাদক বা জুয়ার কোনো ঘটনা এখানে ঘটেনি, জমি সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে।

পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করা হয়েছে। তাছাড়া বাবার কাছে টাকা চাইতেই পারে বা মাদক খেতে পারে তাই বলে তাকে কেউ মেরে ফেলবে এটাতো কারো অধিকার নাই।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা (সদর সার্কেল) জানান, আমরা প্রাথমিক অবস্থায় যেটা জেনেছি নিহত ছেলেটি মাদক সেবন করতো এবং ঔদিন জুয়া খেলা নিয়েও একটি মারামারি হয়েছে কিন্তু গতকাল রাতে জানতে পেরেছি ছেলেটি মারা গেছে। তবে আমরা তার মৃত্যু সংবাদের আগেই একজনকে আটক করেছি। এরপর আমার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত