জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুই করোনা রোগীর মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২০, ০৬:৪৯ পিএম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত দুই রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৮ বছর বয়সী এক তরুণী এবং বিকেল চারটার দিকে ৪৫ বছর বয়সী এক পুরুষ মারা যান।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, সকালে মারা তরুণী করোনার পাশাপাশি কিডনির জটিলতায় ভুগছিলেন। ২০ মে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে আইসিউতে নেয়া হয়।

অন্যদিকে, শুলকবহর এলাকার করোনা আক্রান্ত ৪৫ বছর বয়সী এক পুরুষ ২৬ মে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। এরপর তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। বিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান এই চিকিৎসক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত