যাত্রা শুরু করল বিজ্ঞাপনমুক্ত ‘আরটিভি প্লাস’

আপডেট : ২৮ মে ২০২০, ১১:১৩ পিএম

ইন্টারনেটভিত্তিক ভিডিও অন-ডিমান্ড (ভিওইডি) সেবা চালু করেছে বেসরকারি টেলিভিশন আরটিভি। ‘আরটিভি প্লাস’ নামে রোববার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আরটিভির এই অন ডিমান্ড (ভিওডি) প্লাটফর্ম সেবা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আরটিভি প্লাস’ এ চার ধরনের সাবস্ক্রিপশন ক্যাটাগরি রয়েছে। এখানে দেখা যাবে নাটক, সিনেমা, গান ও টকশোসহ নানা অনুষ্ঠান। সাবস্ক্রিপশনের মাধ্যমে একজন গ্রাহক সব ধরনের কনটেন্ট দেখতে পারবেন কোন ধরনের অ্যাড ব্রেক ছাড়া।

আরটিভি প্লাসের সাবস্ক্রিপশনের সাপ্তাহিক প্যাকেজ ১৫ টাকা, মাসিক প্যাকেজ ৫০ টাকা, ৬ মাসের প্যাকেজ ২৭৫ টাকা ও বাৎসরিক প্যাকেজ ৫০০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত