পার্বতীপুরে অপহৃত ছাত্রী নীলফামারীতে উদ্ধার

আপডেট : ২৯ মে ২০২০, ০২:০৬ এএম

দিনাজপুরের পার্বতীপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ছয় দিন পর নীলফামারী থেকে উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানার পুলিশ।

গত বুধবার রাত ৩টার দিকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান বলেন, গত ২৩ মে সন্ধ্যায় মেয়েটি প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হওয়ার পর অপহৃত হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে দিপু চন্দ্র রায়সহ (১৯) সাতজনকে আসামি করে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন।

পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী গ্রামে প্রধান অভিযুক্ত দিপুর এক আত্মীয়ের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও দিপুকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত