রূপগঞ্জে এক দিনে সর্বোচ্চ ৬০ জন করোনায় আক্রান্ত

আপডেট : ৩০ মে ২০২০, ০২:২৯ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক দিনে সর্বোচ্চ ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে উপজেলায় মোট ৩৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ফয়সাল আহমেদ জানান, মোট ১৭২ জনের নুমনা পরীক্ষা করে ৬০ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ পর্যন্ত উপজেলায় মোট ২ হাজার ৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলায় করোনায় এক নারীসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ড ও নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আল মামুন বলেন, সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মানার কারণে উপজেলায় সংক্রমণ বেড়েই চলছে। উপজেলায় এক দিনে সর্বোচ্চ ৬০ জন আক্রান্ত হওয়ার বিষয়টি খুবই আতঙ্কের। ইউএনও মমতাজ বেগম বলেন, এক দিনে উপজেলায় ৬০ জন আক্রান্ত হওয়াটা ভালো লক্ষণ নয়। সাধারণ মানুষকে ঘরে রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত