খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতাল পরিচালক ডা. মুন্সী রেজা সেকেন্দার বলেন, ৩ দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আশরাফুর গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা গেছেন। তার করোনা ছিল কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
