ঝালকাঠিতে বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট : ৩১ মে ২০২০, ০২:৫৬ এএম

ঘূর্ণিঝড় আম্পানে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীর অরক্ষিত বেড়িবাঁধ স্থায়ীভাবে সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গতকাল শনিবার দুপুরে দুর্যোগপূর্ণ আবহওয়ার মধ্যে নদীতীরে দাঁড়িয়ে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে এলাকায় জোয়ারের পানি ঢোকা বন্ধে স্বেচ্ছায় বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘূর্ণিঝড় আম্পানে বিষখালী নদীতীরের বেড়িবাঁধের ৫ কিলোমিটার ভেঙে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির তোড়ে ভেসে গেছে বসতঘরে থাকা জিনিসপত্র। পানিতে তলিয়ে গেছে আমুয়া, আউরা জয়খালী, চিংড়াখালী, মশাবুনিয়া, হেতালবুনিয়া, কাঁঠালিয়া সদর, বড় কাঠালিয়া, রঘুয়ার চর, আওরাবুনিয়া ও জাঙ্গালিয়া গ্রামের প্রায় দুইশ ঘরবাড়ি, তিনটি বাজারসহ শিক্ষাপ্রতিষ্ঠান মসজিদ ও শত শত একর ফসলি জমি।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার, বিআরডিবির চেয়াম্যান  কাওসার আহম্মেদ জেনীভ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত