কুষ্টিয়ায় পুলিশের করোনা শনাক্ত ফাঁড়ি লকডাউন

আপডেট : ৩১ মে ২০২০, ০৩:০১ এএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। ফাঁড়ির এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হওয়ায় গত শুক্রবার রাত সাড়ে ৮টায় ফাঁড়িটি লকডাউন করেছে প্রশাসন।

কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুর রহমান জানান, করোনা আক্রান্ত ওই পুলিশ সদস্যের বাড়ি ঝিনাইদহ জেলায়। 

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, গত ২৬ মে ঠান্ডা-জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে ওই পুলিশ সদস্য মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গত ২৭ মে তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেলে পরীক্ষার জন্য পাঠানো হয়। গত শুক্রবার সন্ধ্যায় পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন, যেহেতু ওই পুলিশ সদস্য স্থানীয়ভাবেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাই পুরো পুলিশ ফাঁড়িটি আমরা শুক্রবার রাত সাড়ে ৮টায় লকডাউন করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত