করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
রবিবার দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘কিছুটা ভালো আছি।’
কথা বলার সময় ডা. জাফরুল্লাহ কাশতে থাকেন। পরে তিনি বলেন, ‘কাশিটা একটু বেড়েছে।’
শনিবার তিনি ডায়ালাইসিস করিয়েছেন এবং ব্রিদিং(শ্বাস-প্রশ্বাস) থেরাপি নিয়েছেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে। পরে বিএসএমএমইউ-তে পিসিআর টেস্টেও তার করোনা শনাক্ত হয়।
গত ২৬ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি দেয়া হয়। এদিন সন্ধ্যায় তার শরীরে ‘ও পজিটিভ’ রক্তের ২০০ মিলি প্লাজমা দেওয়া হয়।
করোনা আক্রান্ত হওয়ার পর তিনি তার ধানমন্ডির বাসায় আইসোলেশনে থাকলেও গত শনিবার রাতে ধানমন্ডি নগর স্বাস্থ্য কেন্দ্রে অবস্থান করেন।
