ফরিদপুরে করোনায় ডাক্তার স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ২৩

আপডেট : ০২ জুন ২০২০, ১২:৩২ এএম

ফরিদপুরে গত রবিবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরও ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০৩ জন। জেলায় নতুন করে যে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে আছেন ভাঙ্গায় ৮ জন, ফরিদপুর সদরে ৭, নগরকান্দায় ৩, চরভদ্রাসনে ২ এবং সদরপুর, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলায় ১ জন। আক্রান্তদের মধ্যে ৬ জন নারী ও ১৭ জন পুরুষ।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান গত রবিবার সন্ধ্যায় জানান, নতুন করে যে ২৩ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ভাঙ্গা হাসপাতালের এক চিকিৎসক ও নগরকান্দা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী রয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বুলু জানান, হাসপাতালের করোনা ল্যাবে গত রবিবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত