মোহনগঞ্জে গৃহকর্মী মারুফা হত্যার বিচার দাবি

আপডেট : ০২ জুন ২০২০, ১২:৩৪ এএম

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এবার গৃহকর্মী মারুফা হত্যার বিচার চাইলেন মুক্তিযোদ্ধারা।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শহীদ মিনারের সামনের সড়কে মুক্তিযোদ্ধা ও সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে মুক্তিযোদ্ধারা দ্রুত আসামিকে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল গণি, আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম টিপু প্রমুখ।

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা ঘোষণা দেন, তাদের সবার সরকারি ভাতা থেকে টাকা দিয়ে মারুফার মাকে সব ধরনের সহায়তা করবেন। প্রসঙ্গত, গত ৯ মে বারহাট্টা উপজেলার সিংধা ইউপির চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনের মোহনগঞ্জের বাসায় গৃহকর্মী মারুফা আক্তারকে (১৪) খুন করা হয় বলে ১১ মে মামলায় অভিযোগ করেন মারুফার মা। ওই রাতেই চেয়ারম্যানকে আটক করে পুলিশ। ১৪ মে জামিনে ছাড়া পান অভিযুক্ত চেয়ারম্যান কাঞ্চন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত