করোনা পরিস্থিতি সহসা হচ্ছে না চসিক নির্বাচন

আপডেট : ০২ জুন ২০২০, ০৬:৫৪ এএম

করোনা পরিস্থিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন সহসা হচ্ছে না। নির্বাচন কমিশনের পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৯ মার্চ নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। গতকাল সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচনের দিনক্ষণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে চসিক নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন  চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চ চসিক নির্বাচনের ভোটগ্রহণের কথা থাকলেও তা স্থগিত করে কমিশন। নির্বাচন কমিশনের আইন ও তফসিল অনুযায়ী চসিকের বর্তমান নির্বাচিত পরিষদের মেয়াদ জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার আগেই নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু দেশে করোনাভাইরাসের  প্রাদুর্ভাব না কমায় কমিশন চসিক নির্বাচন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। তবে কমিশন নির্বাচনের আইনি বিষয় সামাল দিতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এক কথায় সহসাই চসিক নির্বাচন হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত