অনুশীলন ম্যাচের অনুমতি পেল প্রিমিয়ার লিগের দলগুলো

আপডেট : ০৩ জুন ২০২০, ০৩:৪২ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোকে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলার অনুমতি দিয়েছে লিগ কর্তৃপক্ষ।

করোনার ধাক্কা কাটিয়ে ১৭ জুন থেকে মাঠে ফিরবে লিগ। তার আগে শীর্ষ ক্লাবগুলো প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলার অনুমতি চেয়ে অনুরোধ করেছিল। দি টেলিগ্রাফের বরাত দিয়ে বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, ক্লাবগুলোর অনুরোধ গ্রহণ করেছে লিগ কর্তৃপক্ষ।

পয়েন্ট টেবিলের শীর্ষ দল লিভারপুল সোমবার অ্যানফিল্ডে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে। অন্য স্টেডিয়াম বা ট্রেনিং গ্রাউন্ডে তারা একাধিক অনুশীলন ম্যাচ খেলতে পারে।

তবে অনুশীলন ম্যাচের ক্ষেত্রে করোনা সতর্কতার কারণে বেশ কিছু শর্ত বেধে দিয়েছে লিগ কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব নিশ্চিত রাখা হচ্ছে প্রধান শর্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত