বিদ্যুতের তারে জড়িয়ে বাবা ছেলের মৃত্যু কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্র

আপডেট : ০৩ জুন ২০২০, ০৬:১০ এএম

রংপুরের পীরগাছায় মাছের খামারে লাইট জ্বালাতে গিয়ে বিদ্যুৎতের তারে জড়িয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে তাম্বুলপুর ইউনিয়নের পরান গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাওয়ার্দী ভূঁইয়া (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, সোমবার রাতে বাড়ির পাশে নিজেদের মাছের খামারে পাহারা দিতে যান আজিজার রহমান (৬০) ও তার ছেলে সুজন মিয়া (২৩)। বৈদ্যুতিক লাইট জ্বালাতে গিয়ে ভোররাতের কোনো এক সময় তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়। পরদিন সকালে তাদের লাশ উদ্ধার করতে গিয়ে জামাতা আমিনুল ইসলামও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে কুমিল্লার ঘটনায় স্থানীয়রা জানান, সোহরাওয়ার্দী ভূঁইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় মেইন সুইচ বন্ধ করতে ভুলে যাওয়ায় হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। কুবি প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত