গাজীপুরে বঙ্গমাতা হাসপাতালে পিসিআর ল্যাব উদ্বোধন

আপডেট : ০৩ জুন ২০২০, ০৬:১৩ এএম

করোনাভাইরাস শনাক্তে গাজীপুর নগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কে পি জে বিশেষায়িত হাসপাতালে পিসিআর মেশিন স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে ওই ল্যাব উদ্বোধন করেন।

হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসের ইনচার্জ আবুল হাসান জানান, ল্যাবটিতে শুরুতে প্রতিদিন ২০০ নমুনা পরীক্ষা করতে পারবে। ফলাফল দিতে সময় লাগবে ২৪ ঘণ্টা।

তিনি আরও জানান, হাসপাতালে প্রবেশমুখে বসানো হয়েছে ফ্লু সেন্টার। যেখানে জ¦র ও কাশির রোগীদের অন্য রোগী হতে আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের প্রবেশমুখে তাপমাত্রা পরিমাপ, হ্যান্ডরাব প্রদান, আলাদা বেসিনে সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা, ডিসইনফেকশন টানেল দিয়ে ঢোকা এবং পায়ে জীবাণুনাশক ছিটানোর মাধ্যমে হাসপাতালকে জীবাণুমুক্ত রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত