‘বাড়তি বিল’ ফেরত দিল আনোয়ার খান মডার্ন হাসপাতাল

আপডেট : ০৪ জুন ২০২০, ০৬:২২ এএম

এক কভিড-১৯ রোগীর চিকিৎসার বিল হিসেবে দেড় লাখ টাকা আদায় করার এক দিন পর ৩৪ হাজার টাকা রেখে বাকিটা ফেরত দিয়েছে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল কর্র্তৃপক্ষ। সাইফুর রহমান নামে ওই রোগীর ছোট ভাই আরিফুর রহমান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘বুধবার দুপুরে ১ লাখ ১৫ হাজার ৯৯৫ টাকা ফেরত পেয়েছেন তারা। বাকি টাকা বিভিন্ন বিল দেখিয়ে কেটে রেখেছে হাসপাতাল কর্র্তৃপক্ষ। আপনারা (সাংবাদিকরা) পাশে ছিলেন বলে অন্তত এই টাকাটা পেলাম।’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ মার্চ আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোহাম্মদপুরের বাসিন্দা ৩৬ বছর বয়সী সাইফুর। সেরে ওঠার পর ২ জুন ছাড়পত্র দেওয়ার সময় ১ লাখ ৭০ হাজার ৮৭৫ টাকার বিল ধরিয়ে দেওয়া হয় তাকে। পরে ধার-দেনা করে ওই অর্থ পরিশোধ করেন তিনি। অথচ আনোয়ার খান মডার্ন হাসপাতালকে সরকার ‘কভিড-১৯ ডেডিকেটেড’ হাসপাতাল ঘোষণা করেছে এবং চিকিৎসার খরচ সরকার বহন করবে জেনেই সেখানে ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি কোম্পানির কর্মী সাইফুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত