বাংলামোটরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক-আরোহী নিহত

আপডেট : ০৪ জুন ২০২০, ০১:০৮ পিএম

রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজনের আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলামোটর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আহত পথচারী জাকির হোসেন (৪৮) একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসান জানান, মোটরসাইকেলটি বাংলামোটর মোড় পার হওয়ার সময় যাত্রীবাহী বিহঙ্গ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এর চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। এই ঘটনায় এক পথচারী আহত হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পরপরই বাস ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত