চাঁপাইনবাবগঞ্জ থেকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

আপডেট : ০৬ জুন ২০২০, ০৪:১২ এএম

এক হাজার কেজি আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে গেছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। গতকাল শুক্রবার বিকেল ৪টায় নির্ধারিত সময়েই স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি।

করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের আম পরিবহনের জন্য বিশেষ এই ট্রেনটি চালুর ঘোষণা দেয় সরকার। দ্রুত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে গতকাল যাত্রা শুরু করে ট্রেনটি। চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মনিরুজ্জামান মনির জানান, উদ্বোধনী দিনে এক হাজর কেজি আম বুকিং করা হয়েছে। আম ব্যবসায়ীদের কথা বিবেচনা করে বিশেষ এই ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে একেবারেই সর্বনিম্ন। এই ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে এক কেজি আম পরিবহনের জন্য গুনতে হবে মাত্র ১ টাকা ৩১ পয়সা। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি রাজশাহীতে পৌঁছাবে ৫টা ২০ মিনিটে। সেখান থেকে পণ্য তুলে ঢাকার উদ্দেশে রওনা হয়ে কমলাপুর স্টেশনে পৌঁছাবে রাত ১টায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত