টিয়ারশেল নিক্ষেপ সোনারগাঁয়ে সংঘর্ষে আহত ২

আপডেট : ০৮ জুন ২০২০, ১১:৫৬ পিএম

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার বারদীতে গতকাল সোমবার সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।

মান্দারপাড়া গ্রামের হাবু মেম্বারের এবং চেঙ্গাকান্দি গ্রামের ফারুক মেম্বারের সমর্থকরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে মাইকে পাঁচ গ্রামের লোকজনকে মাঠে নামার আহ্বান জানিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত