করোনার সময়ে ঘরে নির্যাতিত নারীরা হটলাইনে পাবেন আইনি সেবা

আপডেট : ১১ জুন ২০২০, ১২:৫৯ এএম

করোনায় সংকটে থাকা অসহায়, সুবিধাবঞ্চিত ও নির্যাতিত নারীদের আইিনি সেবা ও পরমার্শ দেবেন কয়েকজন আইনজীবী।  
তারা বলেন, বিভিন্ন গবেষণায় এসেছে বর্তমান পরিস্থিতিতে দেশে নারীরা ঘরোয়া সহিংসতার শিকার হচ্ছেন বেশি। এতে তারা আইনি সহয়তা নিতে পারছেন না। তাই তাদের সহয়তার জন্য উদ্যোগী হয়েছেন আইনজীবীরা।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যরিস্টার ফারজানা মাহমুদের নেতৃত্বে কয়েকজন আইনজীবী এ উদ্যোগ নিয়েছেন।  
এতে আরো আইনি সহায়তা দেবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার তাপস কান্তি বল ও জজকোর্টের আইনজীবী দেব দুলাল দাস।

তারা প্রতি শনিবার দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত। এবং বৃহস্পতিবার বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টেলিফোনে পরামর্শ দেবেন। 
ভুক্তভোগীরা ০৯৬১২১০০৩০০ নম্বরে কল করতে পারবেন।

উদ্যোক্তারা বলেন, করোনার সময়ে দেশে ঘরোয়া সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া নারীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু তারা এ সংকটকালে ঘর থেকে বের হতে পারছেন না। আইনি সহায়তাও নিতে পারছেন না। এ ক্ষেত্রে আমরা নারীদের বিনামূল্যে আইনি পরামর্শ দেব। তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলব এবং প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের সহায়তা যেন তারা নিতে পারেন এ জন্য তাদের সহায়তা করা হবে।

ব্যারিস্টার ফারজানা মাহমুদ বলেন, করোনা সংকটের মধ্যে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন। এতে সহায়তা নেয়ার জন্য ঘর থেকেও বের হতে পারছেন না। তাই মানবিক দিক বিবেচনা করে আমরা এ উদ্যোগটা নিয়েছি। এতে অসহায়, সুবিধাবঞ্চিত ও নির্যাতিত নারীদের জন্যে  করোনাকালীন সংকটের মধ্যে হটলাইনে যোগাযোগ করে সেবা, পরামর্শ গ্রহণ করতে পারবেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত