অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আমদানি পেঁয়াজে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরেরর প্রস্তাবিত বাজেটে তিনি প্রস্তাব করেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে প্রচুর পেঁয়াজের চাষ হচ্ছে। কিন্তু আমদানিকৃত পেঁয়াজের শুল্কহার বিদ্যমান থাকায় দেশীয় পেঁয়াজ চাষিরা উৎপাদন ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ভবিষ্যতে পেঁয়াজ চাষের ক্ষেত্রে চাষিরা নিরুৎসাহিত হতে পারে। তাই দেশের পেঁয়াজ চাষিদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ ও পেঁয়াজ চাষে উৎসাহ প্রদান এবং আমদানির ওপর নির্ভরতা হ্রাসের লক্ষ্যে পেঁয়াজ আমদানিতে কিছুটা আমদানি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি।’
গত বছর পেঁয়াজের দাম বেশ কয়ক গুণ বৃদ্ধি পায়। পরে দেশি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলে চাষিদের পক্ষ থেকে আমদানি করা পেঁয়াজে শুল্ক আরোপের দাবি জানানো হয়।
