বান্দরবানের ডিসি দাউদুল ইসলাম করোনায় আক্রান্ত

আপডেট : ১২ জুন ২০২০, ১২:৫১ এএম

বান্দরবানের ডিসি মোহাম্মদ দাউদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. অংসুইপ্রু বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, ‘কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক মহোদয়ের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তার চিকিৎসার জন্যে বাসভবনে চিকিৎসক পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘তিনি এখন থেকে চিকিৎসকদের গাইডলাইন অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নেবেন। তিনি শারিরীকভাবে সুস্থ রয়েছেন। তেমন কোনো জটিলতা নেই।’

এর আগে ৬ জুন করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় ৭ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানেই চিকিৎসাধীন আছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তার শারিরীক অবস্থাও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রীর বড় ছেলে উসিংহাই রবিন বাহাদুর। 

এ পর্যন্ত বান্দরবানে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ জন এবং মারা গেছেন ১ জন। বুধবার দুপুর ১২টা থেকে জেলা সদর, পৌরসভা এলাকা এবং রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করে লকডাউন জারি করেছে স্থানীয় প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত