কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গঙ্গার হাটে একটি বাড়ির সেপটিক ট্যাংকে দুইজনের মৃত্য হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে ট্যাংক পরিষ্কার করতে গিয়ে পড়ে গিয়ে রাজমিষ্ট্রি ্ও তাকে তুলতে গিয়ে যুবকের মৃত্যু হয়।
এরা হলেন- আল আমিন (৪০) ও সুজন (২৫)।
বাড়িটির মালিক আউয়াল হক জানান, তিনি বাড়িটিতে কাজ করছিলেন। রাজমিস্ত্রি আল আমিন সকালে এসে কাজে যোগ দেয়। সেপটিক ট্যাংকে জমে থাকা পানি অপসারণের সময় আল আমিন ট্যাংকে পড়ে যান। তাকে উদ্ধার করার জন্য সুজন নামে এক যুবক এগিয়ে এলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় ফায়ার সার্ভিসে খবর দিলে, তারা এসে দুজনের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ি থানার ওসি নবীউল হাসান জানান, তারা ঘটনাস্থলে আছেন।
