থাইল্যান্ডে শায়িত বুদ্ধের বিখ্যাত মন্দির বিদেশিদের জন্য বন্ধ

আপডেট : ১২ জুন ২০২০, ০৪:৩৯ পিএম

থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মালম্বীদের বিখ্যাত মন্দির বিদেশীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ওয়াট ফো নামে মন্দিরটির অবস্থান ব্যাংককে। 

বিদেশি পর্যটকেরা মন্দির ভ্রমণে এসে করোনা ছড়াতে পারে এই আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিবিসি জানায়, ব্যাংককের ওয়াট ফো মন্দিরের ফটকে একটি নোটিশ ঝোলানো হয়েছে, যাতে লেখা আছে- ‘শুধু থাই জনগণের জন্য, এখন বিদেশীদের জন্য খোলা না।’

ওয়াট ফো থাইল্যান্ডের বড় মন্দিরগুলোর অন্যতম, যেখানে গৌতম বুদ্ধর বিশাল আকৃতির এবং স্বর্ণ পাতায় ঢাকা শায়িত মূর্তি রয়েছে। 

প্রতি বছর হাজার হাজার বিদেশী পর্যটক এই মন্দির দেখতে আসেন।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় লকডাউনের অনেক বিধিনিষেধ তুলে ফেলা হয়েছে দেশটিতে। ইতিমধ্যে কিছু দেশের সঙ্গে ফ্লাইটও চালু করা হয়েছে।

থাইল্যান্ডে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৫৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত