চিকিৎসাধীন অবস্থায় ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২০, ০৫:৩৭ পিএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহবুবুর রহমান (৪৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
মৃত মাহবুবুর সিএমপির উত্তর বিভাগের কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনার সাঁথিয়ার বানিয়াবহু গ্রামে। 

সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক- উত্তর) মো. শহীদুল্লাহ জানান, বৃহস্পতিবার বিকালে মাহবুবুর অসুস্থতাবোধ করায় চমেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টায় দিকে তার মৃত্যু হয়। তার স্ট্রোক হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। তারপরও করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত