সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পেচাইন এলাকার পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন । এছাড়া মেয়েটির লেখাপড়া চালিয়ে নেয়ার দায়িত্ব নিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।
শুক্রবার দুপুরে উপজেলার জামপুর পেচাইন এলাকায় এ বাল্য বিবাহটি বন্ধ করেন তিনি।
জানা গেছে, উপজেলার জামপুর পেচাইন এলাকায় পঞ্চম শ্রেনিতে পড়–য়া এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ দেয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে তার পরিবার।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম বাল্যবিবাহটি বন্ধ করে দেন এবং ওই শিক্ষার্থী প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেয়ার জন্য মা-বাবার কাছ থেকে মুচলেকা নেন। ওই স্কুল ছাত্রীর লেখাপাড়ার সকল দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা বহন করবে বলেও পরিবারকে আশ্বাস দেন।
