চট্টগ্রামে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২০, ০৯:২৬ পিএম

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকালে জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যান নগরীর অক্সিজেন এলাকার বাসিন্দা আবদুর রব চৌধুরী (৬৫)। 

এ বিষয়ে জেনারেল হাসপাতালের সিনিয়ার কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, অক্সিজেন এলাকার বাসিন্দা ওই রোগীর করোনা উপসর্গের পাশপাশি ডায়াবেটিস ও হৃদরোগ ছিলো। তিনি বিকেল ৫টা ৪৫ মিনিটে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

একই হাসপাতালে দুপুরে মারা যান সঞ্জয় বনিক নামে এক ব্যক্তি। এ বিষয়ে জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুর রব বলেন, ৫৮ বছর বয়সী ওই রোগী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তবে তিনি হাইপারটেনশনে ভুগছিলেন। তার বাসা নগরীর হাজারি লেইনে।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৭ জন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত