নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের শ্রীফলতলা-ছাগলছিড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ছাগলছিড়া গ্রামের শেখ আহাদুজ্জামান জানান, ছাগলছিড়া গ্রামের কৃষক মুসা শিকদার (৫০) শনিবার সকাল ৬টার দিকে ধান ভাঙানোর জন্য ঘরের বারান্দা থেকে মাথায় করে নেওয়ার সময় বারান্দার সাথে বেঁধে রাখা কাপড় শুকানো তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী রাবেয়া বেগম (৪২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ভদ্রবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য সজীব আহম্মেদ জানান, কৃষক মুসা মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগ থেকে টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়। কাপড় শুকানো তারটি ঘরের টিনের সাথে যুক্ত থাকার কারণেই এ ঘটনা ঘটেছে।
