করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তিন মাসের বিরতির পর অনেক নিয়মের ঘেরাটোপে বৃহস্পতিবার মাঠে ফিরেছে লা লিগা। গত রাতে মায়োর্কার সঙ্গে নিজেদের ২৭তম ম্যাচ খেলেছে বার্সেলোনা। তার ঠিক এক দিন আগে খেলার সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের এক ভিডিওতে বার্সেলোনা অধিনায়ক জানান, আবার খেলার সুযোগ পেয়ে তিনি খুশি। ‘খেলা থেকে দূরে থাকাটা আমার মধ্যে এই ভাবনার জন্ম দিয়েছে। অন্য যেকোনো খেলোয়াড়ের মতো আমিও অনুভব করি। আমি শুধু খেলতে চাই। খেলতে পারা একটি উপহার। অনেকের সমর্থন পাওয়া, এমনকি আরও বেশি কিছু।’ সঙ্গে যোগ করেন মেসি, ‘অন্যকে অনুপ্রাণিত করতে পারা এবং নিজে অনুপ্রাণিত হওয়া এবং সম্ভবত সবচেয়ে সেরা উপহার অন্যদের আনন্দ দেওয়া। ফুটবল ফিরেছে, আমি আবার এর উপহারের জন্য প্রস্তুত।’ ইন্টারনেট।
×
