করোনা সংক্রমণ রোধে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) গ্রাহকদের জন্য মোবাইল অ্যাপ ‘SIBL Nowব্যবহারের আহ্বান জানিয়েছে। এ অ্যাপের মাধ্যমে ব্যাংকে না এসে খুব সহজেই ব্যাংকিং করা যায়। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই যেকোনো ব্যাংক হিসাবে টাকা পাঠাতে পারেন। ডিপিডিসি, ওয়াসা, ডেসকো, তিতাস ইত্যাদির ইউটিলিটি বিলও দেওয়া যায়। এ অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল দেওয়া যায় খুব সহজে। মোবাইল টপ আপ এবং বিকাশ অ্যাকাউন্টেও টাকা পাঠানো যায়। এছাড়া যেকোনো অপারেটরে মোবাইল রিচার্জ ও বিকাশ অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠানো যায়।
এ অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা আমানত ও বিনিয়োগ দুই অ্যাকাউন্টের ব্যালান্স জানতে পারবেন যেকোনো সময়। চেক বুকের রিকুইজিশনসহ নানান সেবা ‘SIBL Nowএর মাধ্যমেই নেওয়া যায়। এর জন্য বর্তমান সংকটকালীন সময়ে ব্যাংকের শাখায় আসার প্রয়োজন হবে না। বিজ্ঞপ্তি।
