তালিকায় অনিয়ম চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট : ১৬ জুন ২০২০, ০৭:২১ এএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনার টাকা প্রদানের তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাগুরা চেকপোস্ট মোড়ে ইউনিয়নবাসীর ব্যানারে ওই মানববন্ধন হয়। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে চেয়ারম্যানের বিচার দাবি করেন।

বক্তরা অভিযোগ করে বলেন, ‘ইউপি চেয়ারম্যান মাহামুদুল হোসেন শিহাব মিঞা প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনার আড়াই হাজার টাকা প্রদানে দরিদ্র ও অসচ্ছল মানুষকে বঞ্চিত করে নিজের আত্মীয়-স্বজন, সম্পদশালী ও বিত্তবানদের তালিকা দাখিল করেছেন। ’

অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মাহামুদুল হোসেন শিহাব মিঞা বলেন, কোনো সম্পদশালী ব্যক্তি তালিকায় নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত