করোনা কেড়ে নিল সাবেক ভলিবল তারকা মোমিনের প্রাণ

আপডেট : ১৬ জুন ২০২০, ০৬:৪৮ পিএম

দেশের ক্রীড়াঙ্গনে আরো একজনের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। নব্বই দশকের মাঠ কাঁপানো জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড় মোমিনুল ইসলাম মোমিন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার বিকলে পৌনে ৫টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মোমিন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যু কাছে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

মোমিন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ জেনারেল ম্যানেজার পদে চাকুরীরত ছিলেন।

মোমিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

ঠিক দুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে মারা যান সাবেক ফুটবলার নুরুল হক মানিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত