চট্টগ্রামে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসকের মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২০, ১১:৩৫ এএম

চট্টগ্রামে জ্বর এবং তীব্র শ্বাসকষ্ট নিয়ে নুরুল হক (৪৪) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৬টা ২৫ মিনিটে নগরীর বেসরকারি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ডা. নুরুল হক চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালেই কমর্রত ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলায়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের রেজিস্ট্রার ডা. মো. নুর নবী বলেন, ‘জ্বর, কাশি এবং মৃদু শ্বাসকষ্ট নিয়ে গত ১৪ জুন উনাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে একদিন পর তার শরীরে অক্সিজেন সেচুরেশন কমতে শুরু করে। উনাকে হাই ফ্লো ন্যাসেল ক্যানোলা দিয়ে অক্সিজেন দেওয়া হয়। এরপর ডা. নুরুল হকের শারীরিক অবস্থার আরও অবনতি হলে মঙ্গলবার আইসিইউতে নিয়ে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়।

তিনি আরও বলেন, উনার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ নেয়া হয়েছে। তবে এখনো পরীক্ষার রিপোর্ট আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত