টাইব্রেকারে জুভেন্তাসকে হারিয়ে চ্যাম্পিয়ন নাপোলি

আপডেট : ১৮ জুন ২০২০, ০৩:৫৪ এএম

কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্তাসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়নশিপ ঘরে তুলল নাপোলি। শেষ ৬ বছরে যা দলটির প্রথম কোনো বড় শিরোপা।

বুধবার নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। আর তাতে ৪-২ এ জয় নাপোলির।

প্রথম দুই শট থেকেই গোল আদায় করে নিতে ব্যর্থ হয় জুভেন্তাস। পাওলো দিবালার প্রথম শট ফিরিয়ে দেন নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেট। জুভেন্তারের হয়ে দ্বিতীয় শট নেন দানিলো। তিনি মারেন পোস্টের ওপর দিয়ে। ওদিকে নাপোলি প্রথম দুই শট থেকেই আদায় করে নেয় গোল। জুভেন্তাস আর এরপর ফেরার পথ পায়নি।

সেমিফাইনালের দ্বিতীয় লেগে পেনাল্টি মিস করে সমালোচনার বানে ভেসেছিলেন ক্রিস্তিয়ানো রোনলদো। নাপোলির বিপক্ষে টাইব্রেকারে গড়ানো ম্যাচে সেই রোনালদো পেনাল্টি শট নেওয়ার সুযোগই হয়নি।

আর জুভেন্তাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন পুরো ম্যাচে দারুণ সব সেইভ করলেও পেনাল্টিতে কিছু করতে পারেননি। বরং তাকে ছাপিয়ে নায়ক বনেছেন নাপোলির তরুণ ইতালিয়ান গোলরক্ষক অ্যালেক্স মেরেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত