করোনার কারণে মাস তিনেক বন্ধ থাকার পর অল্প পরিসরে কিছু কিছু ইন্ডাস্ট্রিতে শুটিং শুরু হয়েছে। তবে ঘনিষ্ঠ ও রোমান্টিক দৃশ্য নিয়ে জটিলতা থেকেই গেছে। এ ক্ষেত্রে এগিয়ে এসেছে ফরাসি সরকার।
দেশটির সংস্কৃতি মন্ত্রীর বরাত দিয়ে এএফপি জানায়, শুটিং সেটে আবারও চুমু শুরু হয়েছে। তবে অবশ্যই অভিনয়শিল্পীদের করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে।
ফ্রান্ক রিয়েস্টার শুক্রবার এক রেডিও চ্যানেলকে এ তথ্য দিলেও কোন সিনেমা বা সিরিজে চুমু দৃশ্য ধারণ করা হয়েছে তা উল্লেখ করেননি।
তিনি জানান, চলতি মাসের শুরুতেই ইউরোপের বৃহত্তম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শুটিংয়ের অনুমতি পেয়েছে। তারা চুমুর মতো গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের জন্য অপেক্ষা করছিলেন।
তিন মাস বন্ধ থাকার পর সোমবার থেকে ফরাসি সিনেমা হলগুলো খুলবে। তবে স্বাস্থ্যবিধির খাতিরে অর্ধেকের বেশি হল ভর্তি হওয়ার সুযোগ নেই আপাতত।
