ইংল্যান্ড-ওয়েলসে করোনায় মুসলিমরা মারা গেছে বেশি

আপডেট : ২০ জুন ২০২০, ১২:১৬ পিএম

যুক্তরাজ্যে করোনায় মৃতদের মধ্যে বড় একটি অংশ মুসলিমরা। মৃতের তালিকায় ইংল্যান্ড এবং ওয়েলসে মুসলিম পুরুষদের সংখ্যাই সবচেয়ে বেশি।

মিডল ইস্ট আই জানায়, শুক্রবার যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) এমন তথ্য প্রকাশ করেছে।

গত কয়েক মাসের করোনায় মৃত্যুর হিসাবে দেখা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসে অন্য ধর্মানুসারীর তুলনায় মুসলিম পুরুষরাই মৃতের সংখ্যা এগিয়ে।

পরিসংখ্যানে এক লাখ মানুষের মধ্যে মুসলিম পুরুষের মৃতের হার ১৯৮.৯ জন এবং নারীর মৃতের হার ৯৮.২ জন।

২০১১ সালের আদমশুমারি অনুসারে ধর্মীয় পরিচয় ছাড়া প্রতি এক লাখ মানুষের মধ্যে পুরুষের মৃতের হার ৮০.৭ জন এবং নারীর ৪৭.৯ জন।

২ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসের করোনার পরিসংখ্যান থেকে মুসলিমদের মৃত্যুর এই চিত্র দেখা যায়। যার ফলে দেখা যাচ্ছে, সংখ্যালঘুরাই বেশি মৃত্যুর শিকার হচ্ছেন করোনায়।

এদিকে যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৪২ হাজার ৪৫১ জন। তবে ওএনএসের পরিসংখ্যান অনুযায়ী, করোনা উপসর্গসহ মোট মৃতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত